ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ১৪:৫৭:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

৫ শিশুসন্তানকে হত্যার দায়ে এক মার্কিন বাবার  মৃত্যুদন্ড

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৭ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। নিজের ছোট পাঁচ শিশু সন্তানকে হত্যা করায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে এ দন্ড দেয়া হলো। 

এদিকে তার সাবেক স্ত্রী তাকে ক্ষমা করে দিতে জুরিদের প্রতি অনুরোধ জানিয়েছেন। কারণ শিশুরা তাকে ভালবাসে। খবর এএফপি’র।

৩৭ বছর বয়সী টিমোথি জন্সের আইনজীবীরা যুক্তি তুলে ধরে বলেন, সে সিজোফ্রেনিক রোগে আক্রান্ত। অতএব তাকে বিচারের কাঠগোড়ায় দাঁড় করানো যায় না।

জন্স তার নিজের পাঁচ সন্তানকে হত্যা করার দায়ে গত সপ্তাহে তাকে দোষী সাব্যস্ত করা হয়। বাবার হাতে হত্যার শিকার হওয়া এসব শিশুর বয়স ছিল এক থেকে আট বছরের মধ্যে।

বৃহস্পতিবার সাউথ ক্যারোলিনায় আদালত কক্ষে রায় শুনে স্তব্ধ হয়ে পড়া তার সাবেক স্ত্রী জন্সকে অব্যাহতি দিতে জুরিদের প্রতি আবেদন জানান।

তিনি বলেন,সে আমার সন্তানদের প্রতি কোন ক্ষমা প্রদর্শন করেনি, তবে আমার সন্তানরা তাকে ভালোবাসতো। আমি আমার পক্ষ থেকে এবং নয় সন্তানদের পক্ষ থেকে তার প্রাণ রক্ষার অনুরোধ জানাচ্ছি।

এই বিভাগের জনপ্রিয়